ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৪:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে।

মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্লাস, ওয়ার্ড, ল্যাব, লাইব্রেরি ও দীর্ঘ ডিউটির ফাঁকে বিশ্রামের জন্য বসার ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। ফুটপাত উন্নয়ন হলেও বসার ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছিল শিক্ষার্থী ও রোগীর স্বজনদের।

গত ২৬ এপ্রিল রাসিক প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এসে শিক্ষার্থীদের দাবির বিষয়টি শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ১০টি বেঞ্চ স্থাপন করা হয়েছে এবং আরও ১৫টি স্থাপনের কাজ চলমান রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি গুরুত্ব দিয়ে দ্রুত বাস্তবায়ন করায় রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।”

নতুন বেঞ্চগুলো শিক্ষার্থীদের বিশ্রাম ও রোগীর স্বজনদের সাময়িক অবকাশের জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬