ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘার নারায়নপুরে ইয়াবা-হিরোইনসহ যুবক গ্রেপ্তার, জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা সাভারের ভিক্ষুকের জমানো দেড় লাখ টাকা ছিনতাই করে সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সালাউদ্দিন বাবু এমপি সাভারের পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই জন পুলিশকে ক্লোজড ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান চকরাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জগলু শিকদারের মাজার জিয়ারত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আড়ানী রেলস্টেশনের কাজ বন্ধ ও ভাগ দাবির অভিযোগ মিথ্যা: সাইট ম্যানেজারের প্রতিবাদ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
168

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে চলমান রেলওয়ে উন্নয়ন কাজ বন্ধ ও ভাগ দাবির অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন সাইট ম্যানেজার ও কেয়ারটেকার মো. আব্দুল্লাহ আল হাসান ডাবলু।

শনিবার আড়ানী রেলস্টেশন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ রেলওয়ের কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাজের ভাগ দাবি করেছেন—সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, সংবাদে দাবি করা হয়েছে গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। বাস্তবে ওইদিনসহ প্রতিদিনই নিয়মিতভাবে কাজ চলছে এবং বর্তমানেও কাজ অব্যাহত রয়েছে। প্রতিবাদলিপিতে জানানো হয়, আড়ানী রেলস্টেশনের ১ নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার তুলে কংক্রিটের স্লিপার ও পাথর স্থাপনের প্রায় ৩ কোটি টাকার কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন।

৬৩০ মিটার এলাকায় চলা এ কাজ ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন গত ২৭ এপ্রিল থেকে নিয়মিতভাবে পরিচালনা করছেন। মো. ডাবলু জানান, ঠিকাদার আশরাফ উদ্দিন তাকে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন যে, কাজ শুর পর থেকে বিএনপি বা যুবদলের পরিচয়ে কেউ কাজে বাধা দেয়নি বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।

সংবাদ সম্মেলনে তিনি এমপি আবু সাঈদ চাঁদের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানান এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়ানী রেলস্টেশনের কাজ বন্ধ ও ভাগ দাবির অভিযোগ মিথ্যা: সাইট ম্যানেজারের প্রতিবাদ

আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬