ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার থানার ওসি অসুস্থ, এনাম মেডিকেলে চিকিৎসাধীন সাভারের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট ছিনতাই করে ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়।

রাজশাহীর বাঘায় ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
311

রাজশাহী জেলার বাঘা থানা এলাকা থেকে ২৫ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৯ মে) ভোর ৪টা ২০ মিনিটে বাঘা থানাধীন ভানুকর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মোঃ রাব্বুল হোসেন সোহাগ (২১) নামে এক মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে লাকড়ির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতার রাব্বুল হোসেন সোহাগ ভানুকর গ্রামের মোঃ মজিবুর রহমান আকাল এর ছেলে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বাঘাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসার কথা স্বীকার করেছে। এছাড়াও উদ্ধারকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলেও জানায় সে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর বাঘায় ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬