ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৩১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শনিকা, কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্টদের অংশগ্রহণে মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি।

সভায় স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এসময় তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন, সেবার আওতা বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬