ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফও পেলেন সম্মাননা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে সাভারের বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন মোতায়েন ৬০ সদস্য পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, বাঘা রাজশাহী
  • আপডেট সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
277

গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সত্য, ন্যায় ও নৈতিকতার এক অদম্য কণ্ঠস্বর”— বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেওয়া এক আবেগঘন বাণীতে এ কথা বলেছেন রাজশাহীর বাঘা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হাশেম।

দিবসটি উপলক্ষে তিনি বাঘাসহ দেশ-বিদেশের সকল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সভাপতি আবুল হাশেম তাঁর বার্তায় উল্লেখ করেন যে, বর্তমানের কঠিন সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তিনি বলেন,নানা ঝুঁকি, সামাজিক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মাঝেও প্রকৃত সাংবাদিকরা কখনোই পিছপা হন না।

তারা সত্যের পথে অবিচল থেকে জনগণের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। এই অকুতোভয় মানসিকতাই গণমাধ্যমকে সাধারণ মানুষের আস্থার শেষ ঠিকানায় পরিণত করেছে। সাংবাদিকদের ‘জাতির বিবেক’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, একটি দেশ বা সমাজ কতটা আধুনিক ও গণতান্ত্রিক হবে, তা অনেকাংশেই নির্ভর করে সেই দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর।

সমাজের অসঙ্গতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সাহসী লেখনীই একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে প্রধান ভূমিকা রাখে। শুভেচ্ছা বার্তার শেষ অংশে আবুল হাশেম বাঘা উপজেলা প্রেসক্লাবের সকল সংবাদকর্মীকে পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা এবং মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।

তিনি সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও নিরাপত্তা কামনা করেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন যে, স্থানীয় সাংবাদিকরা আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে আরও সাহসী ও কার্যকর ভূমিকা পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির শুভেচ্ছা

আপডেট সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬