সাভার দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি পদে ভোট চাই মোঃ আকতার হোসেন বেপারী
- আপডেট সময় : ০৭:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৯৭ বার পড়া হয়েছে
আসন্ন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি প্রার্থী মোঃ আকতার হোসেন বেপারী ,নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে তিনি সমিতির সদস্যদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন সমিতির সঙ্গে সম্পৃক্ত থেকে সদস্যদের কল্যাণে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
নির্বাচিত হলে তিনি দলিল লেখকদের পেশাগত উন্নয়ন অধিকার রক্ষা এবং সমিতির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন। এদিকে প্রার্থীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন—মোঃ আকতার হোসেন বেপারী মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। তারা আশা প্রকাশ করেন, সদস্যদের সমর্থন পেলে তিনি সমিতির উন্নয়ন ও সদস্যদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সবশেষে, ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন প্রার্থী ও তার পরিবার।










