ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

সাভারের ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
186

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাভারে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সাভার মডেল মসজিদের সামনে এই কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।

জামায়াতের ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও উপাধাক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।

সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন। সমাবেশ থেকে বক্তারা বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন ও জাতির সাথে প্রতারনা বন্ধ করতে হবে। আমরা এখানে সমবেত হয়েছি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য।

জনগণের মতামতই গণতন্ত্রের মূল ভিত্তি। গণভোটে জনগণ যে রায় প্রদান করেছে, তা উপেক্ষা করা মানে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারকে অস্বীকার করা। বক্তারা আরও বলেন, আজ দেশের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা চায়।

তারা এমন বাংলাদেশ চায় যেখানে জনগণের কণ্ঠরোধ করা হবে না, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে এবং জনগণের রায় বাস্তবায়িত হবে। অন্যানের মধ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলার কর্মপরিষদ সদস্য এডভোকেট মো. শহিদুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুর রহিম মজুমদার, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানার আমীর আব্দুল কাদের, পৌর আমীর আজিজুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের ১১ দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬