ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের ৫ জন নেতাসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক যোগ দিয়েছেন। শনিবার (০২ মে) দুপুরে উপজেলা এনসিপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনী,

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ ও উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাখাওয়াত হোসাইন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, উপজেলা গণ অধিকার পরিষদের বজরা ইউনিয়ন শাখার সভাপতি ডা. মোর্শেদ আলী, জাতীয় পার্টি বজরা ইউনিয়ন শাখার আহ্বায়ক বাহারুল ইসলাম

৭নং ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য এমদাদুল হক, ৮নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাখাওয়াত হোসাইন বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়।

বিভিন্ন দল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান প্রমাণ করে যে মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে আস্থা রাখছে। নতুন যুক্ত হওয়া নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।” এসময় ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনী বলেন,

এনসিপি বর্তমানে সংগঠন সম্প্রসারণের পাশাপাশি জনপরিচিত মুখ যুক্ত করে দলীয় গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল নিয়েছে। বিভিন্ন অঙ্গন থেকে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা একটি বহুমাত্রিক নাগরিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।” অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬