বাঘা থানার এসআই সিফাত রেজা পেলেন বাংলাদেশ পুলিশ পদক রাজশাহী রেঞ্জে একমাত্র
- আপডেট সময় : ০৭:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সন্তানের সফলতায় মা-বাবা যেমন আনন্দিত হন, ঠিক তেমনি আনন্দিত হয়েছেন রাজশাহী জেলার বাঘা থানার এসআই সিফাত রেজার সফলতায়। ক্লু-লেস ডাকাতি মামলা, র্যাব পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা
চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশুকে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ পদকের জন্য নির্বাচিত হয়েছেন। রাজশাহী রেঞ্জের একমাত্র এই সৌভাগ্যবান কর্মকর্তা হলেন চারঘাট সার্কেলের আওতাধীন বাঘা থানার এসআই সিফাত রেজা।
কাজে একনিষ্ঠতা ও আন্তরিকতার মূল্যায়নে তিনি এ সম্মাননা পেয়েছেন। তার এই সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলা হয়, মাঠ পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা প্রতিকূলতার মাঝে কাজ করেন, তাদের সম্মানিত করলে অন্যরাও অনুপ্রাণিত হবে এবং পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সিফাত রেজার সুন্দর আগামীর জন্য শুভকামনা জানানো হয়েছে।









