সংবাদ শিরোনাম ::
সাভারের মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে
সাভারে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার সকালে মে দিবস উপলক্ষে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন|
এসময় আলোচনার পাশাপাশি সেখানে শ্রমিকদের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়| এতে বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরো অনেকে এসময় আলোচনা সভায় বক্তারা,শ্রমিকদের নায্য মুজরী দেওয়ার জন্য ট্যানারি মালিকদের প্রতি আহবান জানান, অপরদিকে মে দিবস উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়|










