ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন

সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে মাদক ছিনতাইকারী ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
195

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর পৃথক পৃথক বিশেষ অভিযানে মাদকদ্রব্য, ছিনতাই সরঞ্জাম ও জুয়ার আসর থেকে মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী, ৩ জন ছিনতাইকারী এবং ৯ জন জুয়ারী রয়েছে। চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একাধিক টিম গঠন করে ২৭ ও ২৮ এপ্রিল ২০২৬ তারিখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে ২৭ এপ্রিল রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে সাভার মডেল থানাধীন তেতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। অপরদিকে, একই রাতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ফারদিন হাসান জিসান (২২) ও মাহফুজুর রহমান (২৪) নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো অস্ত্র এবং একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়।

এছাড়াও আশুলিয়ার আউকপাড়া এলাকায় পৃথক অভিযানে সেলিম আহম্মেদ সাগর (৩৬) নামে আরও এক ছিনতাইকারীকে আটক করা হয়। অন্যদিকে, ২৮ এপ্রিল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন ভরারী এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৯ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তাসের একাধিক সেট, নগদ ১৫ হাজার ৫৫০ টাকা এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জাহিদুল ইসলাম সুমনের বিরুদ্ধে পূর্বে ৮টি মাদকসহ অন্যান্য মামলা এবং ফারদিন হাসান জিসানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, ছিনতাই ও জুয়ার মতো অপরাধ দমনে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে মাদক ছিনতাইকারী ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬