ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সালাউদ্দিন বাবু এমপি সাভারের পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই জন পুলিশকে ক্লোজড ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান চকরাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জগলু শিকদারের মাজার জিয়ারত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁ/চিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা

উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ সংবাদ সম্মেলনে বিচার দাবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
117

কুড়িগ্রামের উলিপুরে স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতন এবং জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রহিমা বেগম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নারী। তিনি উলিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড খেয়ার পার এলাকার বাসিন্দা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উলিপুর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রহিমা বেগম ও তার তিন ছেলে—আল ইমরান, আবু হুরাইরা , আবু তালহাসহ উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী অবসরপ্রাপ্ত দপ্তরী আজহার আলী দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও তিনি এ নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না।

তিনি আরও জানান, তার নামে থাকা পৈতৃক সম্পত্তি স্বামী নিজের নামে লিখে দেওয়ার জন্য নিয়মিত চাপ প্রয়োগ করছেন। জমি হস্তান্তরে অস্বীকৃতি জানালে তাকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আজহার আলী উলিপুর থানায় উল্টো তাদের দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করেছেন। মাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গিয়ে তারাই এখন হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জমি আত্মসাৎ এবং প্রকৃত ঘটনা আড়াল করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী নারী ও তার সন্তানরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ সংবাদ সম্মেলনে বিচার দাবি

আপডেট সময় : ১০:২১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬