ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবির অভিযানে কিশোরগ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার করে কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় কিশোরীদের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত বাঘা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু ২ যুগের দুর্ভোগের অবসান রাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে চরম ক্ষোভ, ইন্টার্নদের কর্মবিরতিতে ভোগান্তি বেড়েছে সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই মনোনয়ন না পেলেও থামবেন না: জনসেবার রাজনীতিতে দৃঢ় নুর উন নাহার বেগম মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় কুয়াকাটায় ফিস ফ্রাই রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ সরকারি বালু ব্যবহারে চাঞ্চল্য ঠিকাদারের মালমা দেয়ার হুমকিতে আতঙ্কে সাধারণ মানুষ। অনিশ্চয়তা কাটিয়ে হাসিমুখে পরীক্ষার টেবিলে ৩৩ শিক্ষার্থী

আশুলিয়ায় ডিবির অভিযানে কিশোরগ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
57

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কিশোরগ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

তারা হলেন— মোঃ শিহাব (২০), গোলাম মোস্তফা নিশাত (২২), দীপক চন্দ্র সূত্রধর (১৯) এবং মোঃ আনিসুর রহমান (১৯)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে দীপক চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাদের আশুলিয়া থানার মামলা নং-৬৫, তারিখ ১৪ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরগ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুলিয়ায় ডিবির অভিযানে কিশোরগ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার করে

আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬