ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় বাঘা থানাধীন চন্ডিপুর ৩ খুঁটি এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়।

এ সময় এসআই নুর মোহাম্মদ ও এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ বাঘা থেকে লালপুরগামী একটি ইঞ্জিনচালিত অটো থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে নাটোর জেলার লালপুর থানার দূরদুরি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. তারেক মিয়া (২৫)-এর হেফাজত থেকে অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

আটক তারেক মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা ক্রয় করে নিজের হেফাজতে বহন করার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাঘা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

One thought on “বাঘা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

আপডেট সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬