ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত উলিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, পুড়িয়ে ধ্বংস রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কু/পি/য়ে হ/ত্যা জুলাই শহীদ দিবস ২০২৬ বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ নগর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাঘায় বৃক্ষরোপণ সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম জমা দিলেন নুর উন নাহার বেগম

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
246

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন নুর উন নাহার বেগম। তিনি কুড়িগ্রাম-৩ (২৭) আসনের বিপরীতে এ মনোনয়নপত্র জমা দেন।

রবিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। বিষয়টি দলীয় কেন্দ্রীয় কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। নুর উন নাহার বেগম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত মুখ। তিনি একাধারে একজন লেখক ও আইনজীবী। বর্তমানে কোনো দলীয় পদে না থাকলেও জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান আনছারীর সহধর্মিণী। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নুর উন নাহার বেগম ১৯৮৯ সাল থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে তিনি সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন।

এছাড়াও তিনি কুড়িগ্রাম সোসাইটির সহ-সভাপতি, সাদ-ই-নূর ফাউন্ডেশনের সম্পাদক এবং Islamic University Ex-Nationalist Student Association-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক কর্মকাণ্ডেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান।

নিজ উদ্যোগে ২০১৮ সাল থেকে কুড়িগ্রামের চরাঞ্চলের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ত্যাগ ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন।

তবে চূড়ান্ত মনোনয়ন নির্ভর করছে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর। এদিকে, তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম জমা দিলেন নুর উন নাহার বেগম

আপডেট সময় : ০৬:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬