ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফও পেলেন সম্মাননা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে সাভারের বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন মোতায়েন ৬০ সদস্য পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

রাতের আঁধারে রাজপাড়ায় পুকুর ভরাট প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস

​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • আপডেট সময় : ০৪:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
211

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটপাড়া এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে কামালখাঁর মোড় এলাকায় প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় এই অবৈধ কার্যক্রম চলতে দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও পরিবেশ বিপর্যয়ের উদ্বেগ সৃষ্টি হয়েছে। ​ শনিবার দিবাগত গভীর রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন যুবকের পাহারায় পুকুর ভরাটের কাজ চলছে।

স্থানীয়দের দাবি, পুকুরটির মালিক মিলন হলেও জনৈক মাসুদের মাধ্যমে তিনি এটি ভরাট করাচ্ছেন। থানার অদূরেই এভাবে আইন অমান্য করে জলাধার বন্ধ করার ঘটনায় হতবাক এলাকাবাসী। ​এলাকাবাসীর মতে, এটি এই এলাকায় পুকুর ভরাটের দ্বিতীয় ঘটনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন:​”একদিকে সভা-সেমিনারে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের কথা বলা হয়, অন্যদিকে খোদ শহরের ভেতর একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে। আমরা চাই এই ভরাকৃত পুকুরটি পুনরায় খনন করা হোক।

​পরিবেশবিদরা সতর্ক করে জানিয়েছেন যে, নগরীর পুকুরগুলো বৃষ্টির পানি ধারণ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই শহরের রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে, যা জনভোগান্তিকে চরম পর্যায়ে নিয়ে যাবে।

​পুকুর ভরাটের বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, বিষয়টি তার জানা ছিল না। তবে তিনি দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ​অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: ​”পুকুর ভরাটের বিষয়টি আমি জেনেছি।

ইতিমধ্যে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।” ​ঘটনার বিষয়ে কথা বলতে পুকুর মালিকের ছেলে মাসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফলে এ বিষয়ে মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ​বর্তমানে এলাকাবাসী জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন এবং পরিবেশ রক্ষায় জলাধারটি পুনরায় খননের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাতের আঁধারে রাজপাড়ায় পুকুর ভরাট প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস

আপডেট সময় : ০৪:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬