ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা

উলিপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
183

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “শান্তি-সৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক এক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় যুবসমাজ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামুদুল হাসান

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার। তিনি তার বক্তব্যে বলেন, সচেতন ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে উঠলে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ এবং নানা অনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পাবে। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, শুধু সামাজিক কর্মকাণ্ডেই নয়, নিজেদের দক্ষতা ও যোগ্যতা উন্নয়নের মাধ্যমে আত্মপ্রতিষ্ঠার জন্যও নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হালিম, যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক। তিনি বলেন, যুব সংগঠনগুলোকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। পাশাপাশি যেকোনো সমস্যা বা সংকটে যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় যুবসমাজের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাহিদুর রহমান, উলিপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এ সময় যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, “যুবকরাই সমাজের ল্যাম্পপোস্ট, যারা অন্ধকারে সমাজকে আলোকিত করে।” তার এই বক্তব্যে উপস্থিত যুবকদের মাঝে উৎসাহ ও প্রেরণার সঞ্চার হয়। অনুষ্ঠান শেষে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬