ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত উলিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, পুড়িয়ে ধ্বংস রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কু/পি/য়ে হ/ত্যা জুলাই শহীদ দিবস ২০২৬ বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ নগর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাঘায় বৃক্ষরোপণ সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

উলিপুর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাবা-মেয়ে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
249

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক বাবা ও তার মেয়ে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনেরহাট এলাকার সাদুল্লা সরকারপাড়ার বাসিন্দা আইরিন বেগম নামে এক রোগীকে দেখতে তার স্বামী রওশন মিয়া ও মেয়ে হাসপাতালে আসেন। তারা দ্বিতীয় তলায় ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া রওশন মিয়া বলেন, “অসুস্থ স্ত্রীকে দেখতে আমরা দ্বিতীয় তলায় উঠি। কিছুক্ষণ পরই আমাদের সামনে ছাদের পলেস্তারা খসে পড়ে।

আর একটু সামনে এগোলেই বড় দুর্ঘটনার শিকার হতাম।” হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের অধিকাংশ কক্ষই জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পুরো ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম বলেন, “দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ বলেন, “ভবনটি অনেক পুরোনো হওয়ায় কক্ষগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে চিকিৎসক ও রোগী—উভয়েই ঝুঁকির মধ্যে রয়েছেন।” তিনি দ্রুত নতুন ভবন নির্মাণ বা পুনর্বাসনের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাবা-মেয়ে

আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬