ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রেমের বন্ধন ভাঙতে নারাজ প্রেমিক যুগল! আলিঙ্গনে কান্নার ভিডিও ভাইরাল বালিয়াতলী ইউনিয়নে নেতৃত্বের আলোচনায় আলহাজ্ব সাইদুর রহমান বাবুল আড়ানীতে অর্ধকোটি টাকার জিরা ছিনতাই, সালিশে উদ্ধার নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিককে জরিমানা ও কারাদণ্ড সাভার মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে মোঃ খোরশেদ আলম গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার উলিপুরে ইসলামিক রিলিফের কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

বদলগাছী আধাইপুর ইউনিয়নে ঝাড়ু দিয়ে চাল কুড়ানো বৃদ্ধার ঘরে পৌঁছালো ঈদ সামগ্রী 

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
176

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনার পর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক অসহায় বৃদ্ধার কষ্টের চিত্রই বদলে দিল পরিস্থিতি—তার পাশে দাঁড়াল একদল তরুণ।

জানা যায়, গত ১৭ মার্চ আধাইপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় ছালে বেগম (৬৬) নামের ওই বৃদ্ধা চাল না পেয়ে হতাশ হয়ে পড়েন। নিরুপায় হয়ে তিনি মাটিতে পড়ে থাকা ছিটকে যাওয়া চাল ঝাড়ু দিয়ে কুড়িয়ে নিতে বাধ্য হন। ঘটনাস্থলে উপস্থিত কেউ একজন সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও সহমর্মিতার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই বিষয়টি নজরে আসে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের। মানবিক দায়বদ্ধতা থেকে মঙ্গলবার (২০ মার্চ ২০২৬) বদলগাছী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে ঈদ উপহার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ উদ্যোগে সহযোগিতা করেন নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি হোসেন। জেলা ছাত্রদলের সদস্য ও বদলগাছী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ রানা’র সমন্বয়ে খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন হাবিব, বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ প্রতিক হোসেনসহ ছাত্রনেতা রনি হোসেন, শাকিব হোসেন, সজীব হোসেন, নুরুজ্জামান, খালিদ হাসান ও ছাব্বির হোসেন।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “একজন মা যেন আর কখনো এভাবে অপমানিত না হন—এই দায়বদ্ধতা থেকেই আমাদের এই ছোট প্রয়াস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব, আর আমরা সে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে, ছাত্রদলের এমন উদ্যোগে আবেগাপ্লুত হন ছালে বেগম। তার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি—যেন দীর্ঘ কষ্টের মাঝে একটুখানি ঈদের আনন্দ ফিরে আসে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উৎসাহিত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বদলগাছী আধাইপুর ইউনিয়নে ঝাড়ু দিয়ে চাল কুড়ানো বৃদ্ধার ঘরে পৌঁছালো ঈদ সামগ্রী 

আপডেট সময় : ০৩:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬