ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান চকরাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জগলু শিকদারের মাজার জিয়ারত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁ/চিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা উলিপুরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন

হোসেনপুরে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ প্রশংসা কুড়াচ্ছেন সর্ব মহলে

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
318

কিশোরগঞ্জের- হোসেনপুরে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ,হাসিতে ভরল অসহায় মানুষের মুখ। ‎ ‎কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগে, ঈদের আগে উপহার পেয়ে আনন্দে ভরে ওঠে শতাধিক পরিবারের হৃদয়। ‎ ‎

বুধবার (১৮ মার্চ) বিকালে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হয় ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নির্জন পলাশ। ‎ ‎

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের উপদেষ্টা ‎ময়মনসিংহ  জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. রুহুল আমিন। ‎মাইক্রোল্যাব ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ডা.রফিকুল ইসলাম, হোসেনপুর বিএম কলেজের অধ্যাপক আবুল হোসেন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ।স্থানীয় সাংবাদিক মাহফুজ রাজা। ‎স্থানীয় যুবক আলম, স্বপন আহমেদ,আজহারুল ইসলাম,রাজন মিয়া,প্রদীপ, বিপুল, বাক্কারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‎ ‎

এ সময় প্রায় ১০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদ সামগ্রী-তেল, চিনি, ডাল, আতপ চাল, পেঁয়াজ, রসুন, সেমাই, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। পাশাপাশি প্রায় ৩০০ মানুষের জন্য আয়োজন করা হয় গণইফতার। ‎ ‎উপহার পেয়ে অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু। কেউ বলছিলেন, এই সামান্য সহায়তাই আমাদের ঈদকে পূর্ণতা দেবে। ‎ ‎

স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। ‎ ‎

মানবিক ভালোবাসার স্পর্শে ঈদের আগাম আনন্দ যেন ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়,এ যেন সামান্য উপহারের আড়ালে এক বিশাল হৃদয়ের গল্প। ‎ ‎জানা যায়,২০২০ সাল থেকে শুরু হয়ে হত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন। মানবিক এ সংগঠনটি স্বচ্ছ কাজের জন্য ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন সর্বমহলে। ‎

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোসেনপুরে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ প্রশংসা কুড়াচ্ছেন সর্ব মহলে

আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬