ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফও পেলেন সম্মাননা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে সাভারের বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন মোতায়েন ৬০ সদস্য পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

২০০-এর বেশি অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৪১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
379

বাঘায় “আমাদের বাঘা”র উদ্যোগে ঈদ ফুড প্যাক বিতরণ “উৎসবে দূর্যোগে, নিঃশ্বাসে বিশ্বাসে—আমাদের বাঘা আপনাদের পাশে” এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপ “আমাদের বাঘা”।

গ্রুপটির উদ্যোগে বাঘা উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবারের কর্মসূচিতে প্রায় ২০০-এর বেশি অসহায় ও দুস্থ পরিবারসহ একজন অসুস্থ ব্যক্তিকে সহায়তা প্রদান করা হয়েছে।

প্রায় ১৩ বছর আগে প্রতিষ্ঠিত এই ফেসবুকভিত্তিক গ্রুপটি গত ৭–৮ বছর ধরে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এবারের ঈদ ফুড প্যাক বিতরণ কর্মসূচির অর্থায়ন করেছেন প্রবাসী সদস্য, গ্রুপের উপদেষ্টা মণ্ডলী, পরিচালনা পর্ষদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের সম্মিলিত সহযোগিতায় অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করেন গ্রুপের সিনিয়র এডমিন এস আর সাকিব রহমান ও তুষার আহমেদ। সার্বিক খোঁজখবর রাখেন গ্রুপের সিনিয়র এডমিন ও সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার। এছাড়া গ্রুপের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০০-এর বেশি অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপ

আপডেট সময় : ০১:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬