ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁ/চিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা উলিপুরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন বাঘায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ রাজশাহীতে ২ রেস্তোরাঁয় হামলা ককটেল বিস্ফোরণ পুলিশ আহত প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ঈদ উপহার

মাহাদী বিন সুলতান
  • আপডেট সময় : ১০:৪৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
328

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এলাকার অসহায়, দুস্থ্য ও হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, পোষাক ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।

নানিয়ারচর জোন সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি’র উদ্যোগে ৩০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, ১০টি পরিবারের সদস্যকে ঈদের পোষাক ও অসুস্থ ১ব্যাক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে ও সেনাবাহিনীর এ ধরণের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।

এদিকে নানিয়ারচর জোনের এমন মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগন। পিছিয়ে পড়া পাহাড়ি অঞ্চলে আগামীতে ও বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ আশা করেন তারা। সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় তারা অত্যন্ত আনন্দিত বলে জানান। ঈদ উপহার সামগ্রী বিতরণকালে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম সহ অন্যান্য সেনা অফিসার, সেনা সদস্য ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ঈদ উপহার

আপডেট সময় : ১০:৪৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬