সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা তালুকদার মোঃ জাহিদুল ইসলাম জুয়েল
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে
সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ভাগ্য উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপির নির্যাতিত ত্যাগী কর্মী তালুকদার মোঃ জাহিদুল ইসলাম জুয়েল। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপহার হিসেবে মহিলাদের জন্য কাপড় এবং পুরুষদের জন্য লুঙ্গি বিতরণ করা হয়, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন। তিনি আরও বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সেবক হয়ে এই ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি।



















