ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
369

ধামরাইয়ে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে মইন টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করেন কারখানার প্রায় শতাধিক শ্রমিক।

শ্রমিকরা জানান, সকালে তারা কাজে যোগ দেন। এ সময় কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের ১৫ দিনের কাজের বেতন ও ঈদের বোনাসের দাবি জানান। তবে এতে কারখানা কর্তৃপক্ষ পাওনাদি না দেওয়ায় তারা কর্মবিরতি শুরু করেন। এরপর দুপুর ২টার দিকে কারখানার বাইরে একটি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী মাসের শেষে বেতন পরিশোধ করা হয়। ফেব্রুয়ারি মাসের বেতন গত ১৩ মার্চ পরিশোধ করা হয়েছে। এছাড়া কাজের সময়কাল অনুযায়ী তাদের একটি অংশ পাওনা পরিশোধ করা হবে।

একজন নারী শ্রমিক বলেন, ঈদের আগে আমাদের মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি করেছি। কিন্তু তারা কোনো পাওনা দেয়নি। এজন্যই আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা দ্রুত আমাদের পাওনাদি পরিশোধের দাবি জানাই।

কারখানা পরিচালক ইমাম হোসেন বলেন, আমরা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত দুই দিন আগে ১৩ মার্চ পরিশোধ করেছি। এখন তারা মার্চের অর্ধেক বেতন ও বোনাস দাবি করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ করে

আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬