ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

আশুলিয়ায় অবৈধ জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানা বন্ধ ও মালামাল ধ্বংস করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলে আসা অবৈধ জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অবৈধ ওই জুস কারখানা বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করে নষ্ট করা হয়।

আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় উমাই ফুড এন্ড ভেবারেজ নামের একটি অবৈধ জুস কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় র‍্যাব-৪ এর সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে একটি জুস কারখানা চালিয়ে আসছিল। ওই কারখানায় আজকে আমরা অভিযান চালিয়েছি র‍্যাবের সহায়তায়।

এখানে বিপুল পরিমাণ অবৈধ জুস বিএসটিআইয়ের অনুমোধন ব্যতিত এবং শিশু খাদ্য আমরা উদ্ধার করেছি এবং তা জনসম্মুখে ধ্বংস করেছি। তবে অভিযানের খবর পেয়ে মূল মালিক পালিয়ে গেছে তাকে না পেয়ে তার যে প্রতিনিধি ছিল তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং মালিকের নামে নিয়মিত মামলা করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অভিযানে এসময় র‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুলিয়ায় অবৈধ জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানা বন্ধ ও মালামাল ধ্বংস করে

আপডেট সময় : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬