ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁ/চিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা উলিপুরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন বাঘায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ রাজশাহীতে ২ রেস্তোরাঁয় হামলা ককটেল বিস্ফোরণ পুলিশ আহত প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু

বিশেষ প্রতিনিধি কুয়াকাটা
  • আপডেট সময় : ০১:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
246

প্রশাসকের নির্দেশনায় পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মশার উপদ্রব কমাতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভার উদ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে।

পৌর প্রশাসক ইয়াসিন সাদেক জানান, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, খাল, ড্রেন, হাসপাতাল, বাজার, আবাসিক এলাকা এবং জনসমাগমস্থলে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব স্থানে মশার বংশবিস্তার বেশি হয়, সেসব জায়গাকে অগ্রাধিকার দিয়ে ওষুধ প্রয়োগ করা হচ্ছে। তিনি আরও বলেন, শুধু ওষুধ ছিটানোই নয়, মশার বংশবিস্তার রোধে পৌর এলাকার ড্রেন, খাল ও জলাবদ্ধ স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে পৌরবাসীকেও নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পৌর প্রশাসক বলেন, পৌরবাসীর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে মশক নিধন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এদিকে পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, নিয়মিত মশক নিধন কার্যক্রম চালু থাকলে মশার উপদ্রব কমবে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকিও হ্রাস পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু

আপডেট সময় : ০১:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬