ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় মে দিবসের শ্রমিক সমাবেশ শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উলিপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ঢাকা জেলার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন ধামরাইয়ে ওজনে তেল কম দিয়ে প্রতারণা করিম ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় রাজশাহী’র আদালতে পেশকারের কাছে চাঁদা দাবি, ওয়ারেন্টভূক্ত আসামী আটক রাজশাহীর বাঘায় মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত ২ জন গ্রেপ্তার বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে অ‌তি‌রিক্ত টাকা আদায় ভোক্তভূ‌গী‌দের বিক্ষোভ রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ লতাচাপলিতে ২ কোটি ৯২ লাখ টাকার ব্রিজ—রাস্তা নেই, ৭ বছর ধরে চরম ভোগান্তিতে হাজারো মানুষ। উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙন আতঙ্কে জনপদ: স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশু শিক্ষার্থীদের কান্না

উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
166

কুড়িগ্রামের উলিপুরে যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো।” দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয় নিয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিচালনা করেন উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার।

এতে আগুন লাগলে দ্রুত উদ্ধার কার্যক্রম, প্রাথমিক প্রতিরোধ এবং নিরাপদে সরে যাওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।

কর্মসূচির সার্বিক সমন্বয় ও তদারকি করেন রেজিলিয়েন্স প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এমজেএসকেএস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে মানুষের সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং তরুণ সমাজকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬

আপডেট সময় : ০৯:২৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬