ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাণঘাতী অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগে গাছ কর্তনের দাবি এলাকাবাসীর বাঘায় দুই অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে মাদক ছিনতাইকারী ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল: খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে ঢাকা জেলা পরিষদে প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ সাভারের আগুনে পুড়ে যাওয়া ৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে মোঃ খোরশেদ আলম জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ২৭৯ পিস ট্যাবলেট উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ সংবাদ সম্মেলনে বিচার দাবি সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি দিবস ও বিচার ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক

রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০১:০২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
176

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুর এলাকায় হজরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথিমধ্যে চন্ডিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। নিহতরা হলেন— লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। এতে একে অপরকে দেখতে না পেরে সিএনজি ও ভটভটির মধ্যে সংঘর্ষ ঘটে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, লালপুর থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি বাঘার দিকে আসছিল। পথে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজন নিহত হন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত যান দুটি উদ্ধার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২

আপডেট সময় : ০১:০২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬