ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
360

আশুলিয়ার গৌরীপুরে অবস্থিত আলটিমেট ফ্যাশন লিমিটেড-এর শ্রমিকরা আইনানুগ বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কারখানার সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি-র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। তিনি বলেন, আলটিমেট ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বকেয়া পাওনা তাদের ন্যায্য অধিকার। কিন্তু কর্তৃপক্ষ বারবার চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের সঙ্গে অবিচার করছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই কারখানাটি সচল থাকে। অথচ সেই শ্রমিকরাই আজ তাদের প্রাপ্য বেতন ও পাওনা থেকে বঞ্চিত। শ্রমিকরা বারবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইলেও কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দেয়নি।

মানববন্ধন থেকে শ্রমিক নেতারা দুটি দাবি তুলে ধরেন। প্রথমত, আগামী চার কর্মদিবসের মধ্যে সকল শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। দ্বিতীয়ত, বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে শ্রমিকদের সঙ্গে করা পূর্বের চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

বক্তারা বলেন, শ্রমিকরা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না; তারা শুধু তাদের ন্যায্য পাওনা চান। তবে আগামী মঙ্গলবারের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

দ্রুত পাওনা পরিশোধের মাধ্যমে শ্রমিকদের দুর্ভোগের অবসান ঘটানোর জন্য কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনে কারখানার বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন করে

আপডেট সময় : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬