সাভার থেকে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ
- আপডেট সময় : ১০:২৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সাভারের রেডিও কলোনী এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। ঢাকা জেলা ডিবি উত্তর এর অফিসার্স ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত তিনটার সময় ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযান চালিয়ে ৪ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য হচ্ছে ১। মোঃ আবুল হাসান (৩২), পিতা-মহর উদ্দিন, মাতা-হাসিনা বেগম, সাং-জামসিং (আড়াপাড়া), থানা- সাভার, জেলা-ঢাকা, ২। মোঃ ইমরান হোসেন (২৮), পিতা-মৃত নুর হোসেন, মাতা-জমেলা খাতুন, সাং-নারকুলি, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ-৩।
আবুল বাশার (৩৮), পিতা-ঈমান বেপারী, মাতা-শান্তি বেগম (লাল মন), সাং-নারকুলি, থানা-মানিকগঞ্জ সদর , জেলা-মানিকগঞ্জ, ৪। মোঃ আক্তার হোসেন (২৮), পিতা-মৃত ফিরোজ মিয়া, মাতা-মৃত নুরজান বেগম, সাং-নয়াদিল, থানা-আখাউরা, জেলা-বাহ্মনবাড়িয়া, এ/পি সাং-রেডিও কলোনী (সালামের এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা।
উক্ত ধৃত ডাকাতদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত (১) ০১ (এক) টি কাঠের বাটযুক্ত রামদা, বাটসহ লম্বা ৩০ ইঞ্চি, (২) ০১ (এক) টি কাঠের বাটযুক্ত রামদা, বাটসহ লম্বা ২৬ ইঞ্চি, (৩) ০১ (এক) টি কালো রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত গাঢ় হলুদ রংয়ের লোহার তৈরি ধারালো কাটার, যাহার বাটসহ লম্বা ২৬ ইঞ্চি, (৪) ০১ (এক)টি লোহার পাতের তৈরি হকিষ্টিক, যাহা লম্বা ২৬ ইঞ্চি সহ উদ্ধার করেন।
ধৃত ডাকাতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই/চুরি/ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়, বর্নিত ০১ নং আসামীর বিরুদ্ধে ২ টি, ২ নং আসামীর বিরুদ্ধে ৫ টি, ৩ নং আসামীর বিরুদ্ধে ২ টি, ৪ নং আসামীর বিরুদ্ধে ৩ টি ডাকাতি সহ অন্যান্য মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলার নং-৩৮, তারিখ-১৩/০৩/২০২৬ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


















