ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকে ফারিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কলাপাড়া পৌরসভায় ঈদ ভিজিএফের চাল বিতরণ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিচ্ছেন পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন এলাকাবাসীর কাছে দোয়া কামনা সাভারের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে আশুলিয়ায় অবৈধ জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানা বন্ধ ও মালামাল ধ্বংস করে সাভার থেকে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু

সাভারের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
40

সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযানে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন। অভিযানের সময় মহাসড়কের উভয় পাশের ফুটপাত ও সার্ভিস লেনের বড় অংশ দখল করে বসা সহস্রাধিক হকারকে উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে এসব হকারের কারণে সার্ভিস লেনে যানজটের সৃষ্টি হতো এবং যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। অভিযান চলাকালে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, মহাসড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করে। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়ে।

ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদের পর হকাররা আবার এখানে বসতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে হকারদের সার্ভিস লেন ও ফুটপাত ছেড়ে দিতে নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানেনি।

উচ্ছেদের পর তারা আর এখানে বসতে পারবে না এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে ঈদের ঠিক আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হকার জানান, তারা অবৈধভাবে ব্যবসা করেন এটা ঠিক। তবে ঈদের আগে উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করলে তাদের এত ক্ষতির মুখে পড়তে হতো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে

আপডেট সময় : ১০:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬