ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকে ফারিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কলাপাড়া পৌরসভায় ঈদ ভিজিএফের চাল বিতরণ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিচ্ছেন পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন এলাকাবাসীর কাছে দোয়া কামনা সাভারের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে আশুলিয়ায় অবৈধ জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানা বন্ধ ও মালামাল ধ্বংস করে সাভার থেকে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু

সংসদের প্রথম অধিবেশনে যোগ দিচ্ছেন পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন এলাকাবাসীর কাছে দোয়া কামনা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
9

আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।

সংসদে যাওয়ার আগে তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। এক শুভেচ্ছা বার্তায় এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন তিনি।

এ সময় তিনি কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটার সকল সম্মানিত ভোটার, নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,আপনাদের সমর্থন ও ভালোবাসায় আমি জাতীয় সংসদের সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছি।

আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি এবং এলাকার উন্নয়ন, মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে পারি—সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি। এমপি মোশাররফ হোসেন আরও বলেন, পটুয়াখালী-৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে তিনি সংসদে সোচ্চার থাকবেন।

বিশেষ করে পর্যটন নগরী কুয়াকাটা, উপকূলীয় জনপদ রাঙ্গাবালী, মহিপুর ও কলাপাড়ার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করে যাবেন। তিনি শেষ করেন এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টা কবুল করেন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংসদের প্রথম অধিবেশনে যোগ দিচ্ছেন পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন এলাকাবাসীর কাছে দোয়া কামনা

আপডেট সময় : ১০:৫২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬