ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয় আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ মুক্তা কম্পিউটার এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে সাভারে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিক গ্রেপ্তার করে পুলিশ দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল: রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ রুমী শরীফ বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
262

কুয়াকাটা, পটুয়াখালী: শরীয়তপুর থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশাপুর গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কুয়াকাটার মেইন ড্রাইভ সড়ক দিয়ে লেম্বুরবন পর্যটন স্পটের দিকে যাওয়ার সময় হঠাৎ এক নারী রাস্তা পারাপার করছিলেন।

তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঈদের ছুটিতে আনন্দ ভ্রমণে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাজুড়েও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মহিপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত জিসানের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬