ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয় আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ মুক্তা কম্পিউটার এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে সাভারে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিক গ্রেপ্তার করে পুলিশ দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল: রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক

আবুল হাশেম ​রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
28

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি, বহিষ্কৃত যুবদল নেতা ও কথিত সাংবাদিক পরিচয়দানকারী মিশাল মন্ডলকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

​আটক মিশাল মন্ডল নগরীর টিকাপাড়া এলাকার করিমের ছেলে। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিরোইল মটপুকুর এলাকায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিশাল মন্ডলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশি তথ্যানুযায়ী, অভিযুক্ত মিশাল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভুয়া পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। ​এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করতেন।

তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের দায়ে মহানগর যুবদল তাকে আগেই দল থেকে বহিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। ​বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। নগরীতে মাদকের বিরুদ্ধে পুলিশি এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক

আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬