ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী হোসেনপুরে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুবিধা পাবে ৩৩ হাজারের বেশি শিশু ফেনী চেম্বার নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের নিরঙ্কুশ জয় ২৪টির মধ্যে ২২ পদে বিজয় সাভারের মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় সাভারের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে দল কিশোর নির্যাতন ও রিকশা গ্যারেজ লুটের ঘটনায় সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে অব্যাহতি উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত নান্দাইলে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহপাঠীদের স্মরণে ১৯৯৬ ব্যাচের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফেনী চেম্বার নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের নিরঙ্কুশ জয় ২৪টির মধ্যে ২২ পদে বিজয়

আবুল হাসনাত তুহিন ফেনী
  • আপডেট সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
19

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে হারুন অর রশীদ ও আমান উদ্দিন কায়সার সাব্বির নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ। চেম্বারের ২৪টি পদের মধ্যে ২২টিতে জয়লাভ করে সংগঠনটির নতুন পরিচালনা পর্ষদে শক্ত অবস্থান নিশ্চিত করেছে প্যানেলটি।

নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় হারুন অর রশীদ এবং সিনিয়র সহসভাপতি পদে একক প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে গ্রুপ পরিচালক পদে শহীদুল ইসলাম ভূঁইয়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সাধারণ সদস্য ২৬০ জন এবং সহযোগী সদস্য ২৭০ জনসহ মোট ৫৩০ জন ভোটারের মধ্যে ৪৭২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোটদানের হার ছিল প্রায় ৯০ শতাংশ, যা ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণেরই প্রতিফলন। ভোটাভুটিতে জুনিয়র সহসভাপতি পদে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের প্রার্থী মো. সাইদুর রহমান (জুয়েল) ৩৪৩ ভোট এবং মো. মাঈন উদ্দিন ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত পান ১৭৬ ভোট এবং ফয়জুল্লাহ নোমানী পান ৮৮ ভোট। সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ নূর উদ্দিন — প্রাপ্ত ভোট: ১৭৭, কামরুন চৌধুরী — প্রাপ্ত ভোট: ১৫৪, মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঞা — প্রাপ্ত ভোট: ১৫৩, মো: শাহাদাত হোসেন চৌধুরী — প্রাপ্ত ভোট: ১৪৪, মো: নূরুল আফছার মজুমদার — প্রাপ্ত ভোট: ১৬৮, মোহাম্মদ ইদ্রিস আলী — প্রাপ্ত ভোট: ১২৮, মোহাম্মদ সোলায়মান — প্রাপ্ত ভোট: ১২৫, সাইফুল ইসলাম — প্রাপ্ত ভোট: ২২০, রমিজ উদ্দিন আহমেদ — প্রাপ্ত ভোট: ২০২, আকিকুল ইসলাম মাহমুদ — প্রাপ্ত ভোট: ১৯৮, তৌহিদুল ইসলাম — প্রাপ্ত ভোট: ১৯৭, মোহাম্মদ জসিম — প্রাপ্ত ভোট: ১৮৯, মোহাম্মদ মাহবুবুল হক — প্রাপ্ত ভোট: ১৮৭, এম এস আবু তালেব মজুমদার — প্রাপ্ত ভোট: ১৮৬, মোহাম্মদ হোসাইন — প্রাপ্ত ভোট: ১৮৫, হাবিবুর রহমান — প্রাপ্ত ভোট: ১৮২, বিবি কুলসুম — প্রাপ্ত ভোট: ১৮১, মোস্তফা কামাল — প্রাপ্ত ভোট: ১৭৯, মো: নূর নবী জীবন — প্রাপ্ত ভোট: ১৫৯, শহিদুল ইসলাম ভূঞা — প্রাপ্ত ভোট: নেই (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) পরিচালক পদে নির্বাচীত হন। ফলাফল ঘোষণার পর চেম্বার প্রাঙ্গণে বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়, ফুলেল সংবর্ধনা ও মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উদযাপন করেন তারা। নবনির্বাচিত নেতারা বলেন, ফেনীর ব্যবসায়ীরা উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তাঁদের নির্বাচিত করেছেন। ব্যবসায়ীদের এই আস্থার প্রতিদান দিতে চেম্বারকে আরও কার্যকর, আধুনিক ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে। পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সব ধরনের ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা তৈরি, শিল্পায়নের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তারা। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন প্রাণবন্ত হয়ে ওঠে। ফলাফল ঘোষণার পর বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী উভয় পক্ষই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে একে অপরকে অভিনন্দন জানান। ফেনীর ব্যবসায়ী মহলের প্রত্যাশা, নবনির্বাচিত পরিচালনা পর্ষদ জেলার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিল্পখাতের বিকাশ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেনী চেম্বার নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের নিরঙ্কুশ জয় ২৪টির মধ্যে ২২ পদে বিজয়

আপডেট সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬