ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাণঘাতী অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগে গাছ কর্তনের দাবি এলাকাবাসীর বাঘায় দুই অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে মাদক ছিনতাইকারী ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল: খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে ঢাকা জেলা পরিষদে প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ সাভারের আগুনে পুড়ে যাওয়া ৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে মোঃ খোরশেদ আলম জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ২৭৯ পিস ট্যাবলেট উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ সংবাদ সম্মেলনে বিচার দাবি সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি দিবস ও বিচার ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক

প্রাণঘাতী অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগে গাছ কর্তনের দাবি এলাকাবাসীর

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
17

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ ইউক্যালিপটাস গাছগুলো নিয়ে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা এসব গাছ যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্রায় ১০টি বড় আকারের ইউক্যালিপটাস গাছ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গাছগুলো অত্যন্ত উঁচু এবং ডালপালা ঘন হওয়ায় সামান্য ঝড় বা দমকা হাওয়াতেই বড় ডাল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এতে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। পাশাপাশি আশপাশের বসতবাড়ির বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। স্থানীয়রা জানান, এর আগেও কয়েক দফা ঝড়ের সময় এসব গাছের ডালপালা ভেঙে সড়কে পড়ে। তবে এখনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও যেকোনো সময় তা ঘটতে পারে বলে শঙ্কা তাদের।

এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এলাকাবাসীর অভিযোগ, ইউক্যালিপটাস গাছের অতিরিক্ত পানি শোষণ ক্ষমতা এবং বিস্তৃত শিকড়ের কারণে আশপাশের মাটি দ্রুত শুষ্ক হয়ে পড়ে। ফলে সেখানে অন্যান্য গাছপালা জন্মাতে পারে না, যা পরিবেশের জন্যও ক্ষতিকর প্রভাব ফেলছে। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করে।

গাছগুলো যেভাবে ডালপালা মেলে আছে, তাতে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।” এ বিষয়ে উলিপুর উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ বা কর্তনের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এলাকাবাসীর দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ বা ছাঁটাই করা হোক, যাতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাণঘাতী অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগে গাছ কর্তনের দাবি এলাকাবাসীর

আপডেট সময় : ০৮:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬