ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে

৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ২৩তম স্থান অর্জন করলেন বাঘার রুমা সুলতানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়ে বাঘা উপজেলার নাম উজ্জ্বল করেছেন ছাতারী গ্রামের মেয়ে রুমা সুলতানা ওরফে মিম। তিনি মেধাক্রমে ২৩তম স্থান অর্জন করেছেন।

রুমা সুলতানা বাঘা উপজেলার ছাতারী গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন ও মোছা. রাশিদা বেগমের কন্যা। শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় ও কারিগরি ও কৃষি কলেজ থেকে ২০১৪ সালে এসএসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের বৃত্তি অর্জন করেন।

এরপর রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসিতেও গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে ৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি বাঘা উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন।

তার এই অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ২৩তম স্থান অর্জন করলেন বাঘার রুমা সুলতানা

আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬