ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন

সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
137

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং অভিযোগ-প্রতিকার ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে অনলাইনে গণশুনানির উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত গণশুনানি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

তবে সেবাপ্রার্থীদের যাতায়াতের সময়, ব্যয় ও ভোগান্তি কমাতে এবার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গণশুনানির আয়োজন করা হয়েছে। আগামী ২২ জুলাই (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

জেলার বিভিন্ন উপজেলার নাগরিকরা নিজ নিজ উপজেলা ডিজিটাল সেন্টার কিংবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরতে পারবেন।

গণশুনানিতে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টারে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোনো লিখিত অভিযোগ বা আবেদন থাকলে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জেলার সর্বস্তরের জনগণকে অনলাইন গণশুনানিতে অংশ নিয়ে নিজেদের সমস্যা ও মতামত তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের এ উদ্যোগের ফলে জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে এবং দ্রুত সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র

আপডেট সময় : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬