ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।

১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। তিনি সাভার উপজেলার বর্তমান মৎস্য উৎপাদনের চিত্র তুলে ধরে বলেন, আধুনিক ও পরিবেশবান্ধব চাষপদ্ধতি অনুসরণের মাধ্যমে সাভার উপজেলা মাছ উৎপাদনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় সাভার উপজেলার সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভা শেষে সাভার মডেল থানা পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, মৎস্যজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে মৎস্যচাষবিষয়ক পরামর্শ প্রদান, মাছচাষিদের প্রশিক্ষণ, মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয়

আপডেট সময় : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬