ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
97

রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নে মাদকের বিস্তার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এলাকায় এখন সহজেই ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে।

অভিযোগ রয়েছে, রামরামা বটতলা এলাকার নাজমুল, তালতলি বাজারের আবেদ মেম্বার, তার ছেলে ও স্ত্রী, সারু ও তার স্ত্রী, জলপাইতলার চেরু সোহেল এবং গোয়ালকান্দি বাজারের ইমরামসহ কয়েকজন ব্যক্তি মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আবেদ মেম্বার ও তার স্ত্রী পূর্বে মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিল বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। এলাকাবাসী জানান, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর মাদক ব্যবসা আবার সক্রিয় হয়ে উঠেছে।

স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের পাশাপাশি নারীদের মধ্যেও এর প্রভাব বাড়ছে। এদিকে প্রশাসনের নজরদারি দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগও উঠেছে, যার ফলে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।

বাগমারা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে এবং প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তবে উল্লেখিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬