ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ঘোষণা দিলেন এক আওয়ামী লীগ কর্মী

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৩১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে অংশ নিতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে যান। এ সময় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে রাখা দুধ আসাদুল হকের মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মাধ্যমে তিনি আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করেন।

উপস্থিত নেতাকর্মীদের সামনে প্রতীকী এই দুধ দিয়ে গোসলের মধ্য দিয়ে নিজের নতুন রাজনৈতিক পথচলার সূচনা করেন আসাদুল হক। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে আসাদুল হক বলেন, “আমার বংশের সবাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি এতদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমার ইচ্ছা ছিল দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপিতে যোগ দেওয়ার। আজ আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে।”

তিনি আরও জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হওয়ায় তিনি এই দলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের ঘোষণা দিলেন এক আওয়ামী লীগ কর্মী

আপডেট সময় : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬