ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের-নান্দাইল উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

নবগঠিত কমিটিতে মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীকে সভাপতি এবং নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সহ-সভাপতি করা হয়েছে।

কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার (এমসিএইচ), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তদারকির লক্ষ্যে এ কমিটি কাজ করবে।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির কার্যকর উদ্যোগের মাধ্যমে নান্দাইল উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উন্নত ও মানবিক চিকিৎসাসেবা লাভ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আপডেট সময় : ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬