Warning: Constant PPSP_ALLOWED_DOMAIN already defined in /home/bdnewsin/public_html/wp-content/plugins/bdnews24info/post-printshare.php on line 43

Warning: Constant PPSP_VALID_LICENSE_KEY already defined in /home/bdnewsin/public_html/wp-content/plugins/bdnews24info/post-printshare.php on line 44
নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা | BD NEWS 24
ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন বেন্টুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সড়কের জায়গা দখলচেষ্টার অভিযোগ আদর্শ চকরাজাপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মুলা খামারু সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন মোঃ মনিরুল হক সাভারের পুলিশ হত্যার প্রধান জহিরুলকে গ্রেপ্তার করে

নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
142

ময়মনসিংহের- নান্দাইলে প্রথমবারের মতো বিদ্যুৎ ব্যবস্থাপনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিদ্যুৎ সেবার মানোন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে শনিবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী (এমপি)। সভায় নান্দাইল উপজেলার সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি, গ্রাহকদের ভোগান্তি নিরসন, বিদ্যুৎ সরবরাহে বিদ্যমান সমস্যা, লোড ব্যবস্থাপনা, জরুরি ত্রুটি দ্রুত সমাধান এবং সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তারা বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলের জনগণকে উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের সমন্বয় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা

আপডেট সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬