ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে

নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন ও পরিকল্পনাকে আরও কার্যকর করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

এতে এলজিইডির কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, জিআইএস প্রযুক্তিনির্ভর সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ এবং সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

পাশাপাশি স্থানীয় পর্যায়ের বাস্তব চাহিদা ও তথ্য যাচাইয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন এলাকার সড়ক নেটওয়ার্কের বর্তমান অবস্থা, প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ

আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬