ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘার আড়ানী পৌর বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। গত শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের সামনের অংশসহ ভেতরের কিছু আসবাবপত্র ও ব্যানার-পোস্টার পুড়ে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত হঠাৎ আড়ানী পৌর বিএনপি কার্যালয়ের সামনে এসে থামে।

কিছু বুঝে ওঠার আগেই তারা কার্যালয়টি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত গতিতে পালিয়ে যায়। বোমার আঘাতে মুহূর্তের মধ্যে কার্যালয়ের সামনের অংশে আগুন ধরে যায়। শব্দ ও আগুন দেখে স্থানীয় লোকজন এবং দলীয় নেতাকর্মীরা দ্রুত ছুটে এসে নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার খবর পেয়ে রাতেই বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এদিকে আজ শনিবার (১৮ জুলাই) সকালে আগুনে পুড়ে যাওয়া বিএনপি কার্যালয়টি পরিদর্শনে যান রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক কার্যালয়ে এই ধরনের কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতকারী ও হামলাকারী যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।

আড়ানী পৌর বিএনপির নেতৃবৃন্দ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এই নাশকতামূলক কাজের সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

আপডেট সময় : ০৭:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬