ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসমিসহ আটক ৪ রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার দাখিল ২০২৬ ইং সালের পরীক্ষার্থীনিদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ  আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ করে কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত সাভার ও আশুলিয়ায় তীব্র বিদ্যুৎ সংকট অতিষ্ঠ জনজীবন মানুষের বাংলা নববর্ষ মেলার উদ্বোধন করেন সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

স্টাফ রিপোর্টার আহসান উদ্দিন সোহাগ
  • আপডেট সময় : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
218

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেল চালক আহত হলেও বাসের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে সড়কের সঙ্গে ঘর্ষণ হতে থাকে। এতে সৃষ্ট স্ফূলিঙ্গ থেকে বাসে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, আগুন লাগার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করা হয় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেল চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আপডেট সময় : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬