ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়াকাটায় ফিস ফ্রাই রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ সরকারি বালু ব্যবহারে চাঞ্চল্য ঠিকাদারের মালমা দেয়ার হুমকিতে আতঙ্কে সাধারণ মানুষ। অনিশ্চয়তা কাটিয়ে হাসিমুখে পরীক্ষার টেবিলে ৩৩ শিক্ষার্থী রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয় ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আতঙ্কে স্থানীয়রা আমিনবাজারে গ্যাস সংযোগ চালুর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ভোগান্তিতে যাত্রীরা সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে বিপুল ইয়াবা ও হেরোইনসহ সাতজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে মানিকগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যা অভিযুক্ত পলাতক গণপিটুনিতে বাবা-চাচা নিহত হয়েছে আমিনবাজারে গ্যাস সংযোগ চালুর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ভোগান্তিতে যাত্রীরা চট্টগ্রামে মামলার ১২ ঘণ্টার মধ্যেই প্রাইভেট কার উদ্ধার, চাকরিচ্যুত চালক গ্রেপ্তার মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে রূপা-১৬ পরিবারের মিলনমেলা

উলিপুর বাজারে মোবাইল কোর্ট ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
11 / 100 SEO Score
213

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে উলিপুর বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) উলিপুর বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের অভিযোগে ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্যানিটারি ইন্সপেক্টর এবং স্থানীয় সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।” এছাড়া যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুর বাজারে মোবাইল কোর্ট ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬