ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল

মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
284

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ তারিখ সারা দেশে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে মানুষ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সহায়তা করবে।

শনিবার দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুরে নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি। বাংলাদেশকে আমরা মেধানির্ভর, জ্ঞাননির্ভর, প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলব। সে লক্ষ্যে বিএনপি বহু পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবময় উত্তরাধিকার আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা। যিনি এদেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। এই দল বাংলাদেশকে ধারণ করে, এদেশের মানুষকে ধারণ করে।

এর আগে, নির্বাচনী পথসভায় পৌঁছালে সুরাজপুরের হাজারো স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি: সালাহউদ্দিন

আপডেট সময় : ১২:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬