ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ৫ হাজার টাকা জরিমানা করা হয় হামজা-ফারহানের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ রাজশাহীতে ‘সোনার তরী’ জাহাজে যৌথ অভিযান অবৈধ কর্মকাণ্ড ও নথি জটিলতায় জাহাজ চলাচল বন্ধের নির্দেশ বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালীপূজা উপলক্ষে সাভারের বিভিন্ন পূজামণ্ডপে যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খানের পক্ষ থেকে উপহার পাকুড়িয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন দীপাবলিতে প্রথমবার ছেলে ভিহানের মুখ দেখালেন ক্যাটরিনা–ভিকি সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি বাঘার মনিগ্রামে মোবাইল কোর্ট ৩ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

হামজা-ফারহানের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
15

হামজা-ফারহানের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

গ্যালারিতে হাজারো দর্শকের গর্জন, লাল-সবুজ পতাকার ঢেউ আর মাঠে বাংলাদেশের দাপুটে ফুটবল—জাতীয় স্টেডিয়ামে যেন ফিরে এসেছিল পুরোনো দিনের উন্মাদনা। হামজা চৌধুরীর নেতৃত্ব, ফারহান আলীর দুর্দান্ত গোল এবং শমিত সোম ও রাকিবের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

হামজাকে ঘিরে প্রত্যাশা নিয়ে শুরু হওয়া রাতটি শেষ হয়েছে দলীয় পারফরম্যান্সের মুগ্ধতায়। শুরুতে শমিতের গোল, বিরতির আগে হামজার ব্যবধান দ্বিগুণ করা, এরপর ফারহানের অসাধারণ নৈপুণ্য এবং শেষ দিকে রাকিবের চিপ—সব মিলিয়ে দর্শকদের মনে রাখার মতো একটি ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। শ্রীলঙ্কার বক্সে বল পেয়ে শট নেন শমিত সোম। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল ফিরে এলে দ্বিতীয় চেষ্টায় জালে পাঠান তিনি। বাংলাদেশের জার্সিতে কানাডাপ্রবাসী এই ফুটবলারের এটি দ্বিতীয় গোল। শুরুতেই এগিয়ে যাওয়ার আনন্দে গর্জে ওঠে গ্যালারি।

BD NEWS 24 info 6

গোল হজমের পর শ্রীলঙ্কা আক্রমণে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের সতর্ক রক্ষণভাগ ভেদ করতে পারেনি। অন্যদিকে মাঝমাঠে হামজা ও তাঁর সতীর্থদের বোঝাপড়ায় গতি পায় বাংলাদেশের আক্রমণ।

২৬ মিনিটে ব্যাকহিলে গোল করার চেষ্টা করেন হামজা। সেটি জালে না গেলেও দর্শকদের মুগ্ধ করে। প্রথমার্ধের শেষ মুহূর্তে অবশ্য ঠিকই গোলের দেখা পান তিনি। মোহাম্মদ ইব্রাহিমের পাস থেকে বক্সের বাইরে দাঁড়িয়ে জোরালো শটে বল জালে পাঠান। শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা চেষ্টা করেও তা ঠেকাতে পারেননি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করে উপলক্ষটি স্মরণীয় করে রাখেন হামজা।

বিরতির পর ম্যাচের অন্যতম আকর্ষণীয় মুহূর্তটি উপহার দেন ফারহান আলী। ৫২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার বক্সের দিকে এগিয়ে যান তিনি। সামনে-পেছনে প্রতিপক্ষের ছয় ফুটবলারের ভিড় থাকলেও থামানো যায়নি তাঁকে। গতি, বলের নিয়ন্ত্রণ ও শরীরের দক্ষ ব্যবহারে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার জায়গা তৈরি করেন ইংলিশ ক্লাব বোরহ্যাম উডে খেলা এই তরুণ। এরপর নিখুঁত শটে বল পাঠান জালে।

BD NEWS 24 info

কাছেই থাকা হামজাও দেখেছেন সতীর্থের দুর্দান্ত সেই গোল। গ্যালারিতে তখন বাঁধভাঙা উচ্ছ্বাস। স্কোরলাইন বদলে দেওয়ার পাশাপাশি দর্শকদের মনও জয় করে নেয় ফারহানের এই নৈপুণ্য।

তিন গোলে এগিয়ে বাংলাদেশের জয় তখন অনেকটাই নিশ্চিত। ৮৭ মিনিটে ব্যবধান আরও বাড়ান রাকিব। বল নিয়ে বক্সে ঢুকে দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান তিনি। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ৪–০ গোলের জয়।

এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ১–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জয়সূচক গোলটি এসেছিল খেলার প্রায় দুই-তৃতীয়াংশ সময় পেরিয়ে যাওয়ার পর। ইংল্যান্ডে থাকায় ওই ম্যাচে খেলতে পারেননি হামজা ও ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁদের উপস্থিতি তাই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল।

ম্যাচ শুরুর অনেক আগে থেকেই জাতীয় স্টেডিয়ামের আশপাশে ভিড় করেন ফুটবলপ্রেমীরা। টিকিটের চাহিদাও ছিল ব্যাপক। তবে দর্শকদের হুড়োহুড়িতে একপর্যায়ে স্টেডিয়ামের ২, ৩ ও ৪ নম্বর গেট ভেঙে যায়। এ সময় অনেকে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়েন।

শেষ পর্যন্ত বড় জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশের সমর্থকেরা। দুই ম্যাচের দুটিতেই জিতে গ্রুপসেরা হওয়া বাংলাদেশের সামনে এবার সেমিফাইনালের চ্যালেঞ্জ। আগামী ১৪ নভেম্বর রাতে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে হামজার দল। এর আগে বিকেলে প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে ভুটান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামজা-ফারহানের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬