ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীপের দাবি মদ্যপানের পর হেরোইনের খোঁজে টঙ্গীর মাঠে যান তাহসিফ পুলিশ এলে বিচ্ছিন্ন হন দুজন বাঘায় জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ৮ নভেম্বর বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শারমিন সুলতানা সোনিয়া, মানুষের পাশে থাকার প্রত্যয় সাভারের আলোচিত মুসা বাহিনীর প্রধান গ্রেপ্তার সাভারের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩ রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ সাভার মডেল থানার ওসি মোঃ সাইফুল আলম ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শারমিন সুলতানা সোনিয়া, মানুষের পাশে থাকার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
29

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক আড়ানী পৌর কাউন্সিলর শারমিন সুলতানা (সোনিয়া)। সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শারমিন সুলতানা সোনিয়া দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাবেক আড়ানী পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। উপজেলার বিভিন্ন প্রান্তে সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় অনুষ্ঠানে তাঁর সরব উপস্থিতি দেখা যায়। মানুষের বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার বিষয়টি তাঁর শুভাকাঙ্ক্ষীরা ইতিবাচকভাবে তুলে ধরছেন। তাঁর শুভাকাঙ্ক্ষীদের মতে, হাস্যোজ্জ্বল, মানবিক ও পরোপকারী স্বভাবের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে কাজ করার মানসিকতা রয়েছে শারমিন সুলতানা সোনিয়ার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে শারমিন সুলতানা (সোনিয়া) বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে চাই। বাঘা উপজেলার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণায় আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার সব মানুষের পাশে থাকব। নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করব। জনপ্রতিনিধি হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, বরং মানুষের সেবা করার একটি বড় দায়িত্ব। এদিকে তাঁর প্রার্থিতা ঘিরে শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তাঁরা শারমিন সুলতানা সোনিয়ার প্রতি শুভকামনা জানিয়ে ভবিষ্যতে তাঁর পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শারমিন সুলতানা সোনিয়া, মানুষের পাশে থাকার প্রত্যয়

আপডেট সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬